রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী সাগরদীঘি উপনির্বাচন
সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি : রাজনৈতিক সৌজন্যতার ছবি ধরা পড়ল সাগরদীঘি উপনির্বাচনে। ভোটের দিন সামসাবাদ হাইস্কুলে বিজেপি প্রার্থী দিলীপ সাহা-এর সঙ্গে সৌজন্যতা আদানপ্রদান করেন কংগ্রেস-বামজোট প্রার্থী বায়রন বিশ্বাস। আমজনতার বক্তব্য, ‘বর্তমান রাজনৈতিক আবহে এটা বিরল বৈকি! এই সময় কোনও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাদের মুখদর্শন হয় কি না সন্দেহ!’
অন্যদিকে, সকাল থেকে শুরু হওয়া সাগিরদীঘি উপনির্বাচন মোটের ওপর শান্তিতে। প্রশাসনিকভাবে ২২ টি সেক্টরে নির্বাচন কমিশন এই নির্বাচনের প্রশাসনিক দিক ভাগ করেছেন। প্রতিটি বুথের ২০০ মিটারের ভেতর জারি আছে ১৪৪ ধারা। প্রতিটি বুথে রয়েছে ওয়েবকাস্টিং। ২২ টি সেক্টরেই আছে ক্যুইক রেসপন্স টিম।
বেলাবাড়ার সঙ্গে সঙ্গে ভোট দানের হারও বৃদ্ধি পায় বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
প্রতীকী ছবি



