হাসপাতালে চিকিসাধীন মুকুল রায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়। রবিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মুকুল-এর মাথায় জল জমেছে। আজ সোমবার তাঁর মাথা থেকে জল বের করেন চিকিৎসকরা। এছাড়াও তিনি মধুমেহ ও পার্কিনসন্সে আক্রান্ত। উল্লেখ্য, হাসপাতাল সূত্রে খবর, ভালো আছেন মুকুল। তবে তাঁরা আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান মুকুলকে।




