তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর
সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি : তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। এমনই অভিযোগ সাগরদীঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়-এর। এই ঘটনা সম্পর্কে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানো হয় বলে জানান দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। কংগ্রেস প্রার্থীকে বাড়তি নিরাপত্তার অভিযোগ এনে বোখারার ৪৭, ৪৮, ৫৫, ৫৬ নম্বর বুথে তাঁরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান।




