Saba Pataudi Marriage | ৫০-এ পা দিয়েও অধরা প্রেম! বাবার মতো ব্যক্তিত্বের পুরুষকেই জীবনসঙ্গী করতে চান শর্মিলাকন্যা সাবা

SHARE:

৫০ বছর বয়সেও জীবনসঙ্গীর অপেক্ষায় শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা পটৌদী, প্রেম ও বিয়ে নিয়ে অকপট স্বীকারোক্তি।

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের ঝলমলে দুনিয়া থেকে বরাবরই কিছুটা দূরত্ব বজায় রেখেছেন তিনি। তারকা পরিবারের সন্তান হয়েও প্রচারের আলোয় নিজেকে মেলে ধরার বিশেষ আগ্রহ কখনও দেখা যায়নি তাঁর মধ্যে। তিনি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে ও প্রয়াত মনসুর আলি খান পটৌদীর কন্যা সাবা পটৌদী (Saba Pataudi)। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছলেও এখনও নিজের মনের মতো জীবনসঙ্গীর সন্ধান পাননি তিনি। শুধু বিয়েই নয়, জীবনে প্রেমের অভিজ্ঞতাও হয়নি বলে সম্প্রতি জানিয়েছেন সবা। পরিবারের তরফে একসময় একাধিক পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলেও কারও সঙ্গে সম্পর্ক পরিণতির দিকে এগোয়নি। তবে বয়স বেড়েছে বলে বিয়ে নিয়ে আশা ছেড়ে তিনি দিতে নারাজ। এখনও বিশ্বাস করেন, জীবনের যে কোনও পর্যায়ে মনের মানুষের সঙ্গে পরিচয় হতে পারে।

৫০ বছর বয়সেও জীবনসঙ্গীর অপেক্ষায় শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা পটৌদী, প্রেম ও বিয়ে নিয়ে অকপট স্বীকারোক্তি।
৫০-এ পা দিয়েও অধরা প্রেম! বাবার মতো ব্যক্তিত্বের পুরুষকেই জীবনসঙ্গী করতে চান শর্মিলাকন্যা সাবা। ছবিতে : শর্মিলা ঠাকুর ও সাবা। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুনঃ Shah Rukh Khan Bollywood, Saif Ali Khan interview | সইফ আলি খানের মুখে কিং খানের প্রশংসায় সরগরম ইন্ডাস্ট্রি

সবার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি আলোচনা হয় না। পটৌদী পরিবারের সদস্য হলেও নিজের পরিচিতি তৈরি করেছেন সম্পূর্ণ আলাদা পথে। তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি। গয়না নকশা তৈরির কাজে নিজের জায়গা তৈরি করেছেন। পাশাপাশি ট্যারো কার্ড পাঠ ও বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলনের সঙ্গেও যুক্ত আছেন। মানুষের মন, শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখার তিনি বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করেন। ব্যক্তিগত পছন্দ, পেশা ও জীবনযাপনের ধরন, সব ক্ষেত্রেই নিজের মতো করে চলতে পছন্দ করেন শর্মিলাকন্যা। এবার এক সাক্ষাৎকারে নিজের প্রেম, বিয়ে এবং জীবনসঙ্গী সম্পর্কে ভাবনার কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন সাবা। সাবার কথায়, তাঁর বিয়ের প্রসঙ্গটি নতুন নয়। মাত্র ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবারের তরফে বিয়ের জন্য পাত্র দেখার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় একাধিক সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু কোনও সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোয়নি। কারণ, পরিচয়ের পরেও কারও মধ্যে সাবা সেই মানসিক মিল খুঁজে পাননি, যা একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন বলে মনে করেন। বয়স কম থাকতেই বিয়ের জন্য পারিবারিক উদ্যোগ শুরু হলেও নিজের পছন্দের বিষয়ে কখনও আপস করতে চাননি সাবা।

৫০ বছর বয়সেও জীবনসঙ্গীর অপেক্ষায় শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা পটৌদী, প্রেম ও বিয়ে নিয়ে অকপট স্বীকারোক্তি।
বাবা মনসুর আলি খান পটৌদী, মা শর্মিলা ঠাকুর, দাদা সইফ আলি খান ও বোন সোহা আলি খান-এর সঙ্গে সাবা পটৌদী। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুনঃ Best Perfume Spots on Body | সারাদিন ঘ্রাণে মাত করবেন? শরীরের এই ৭ জায়গায় পারফিউম স্প্রে করলেই মিলবে ম্যাজিক!

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাঁর ভাবনার উপর সবচেয়ে বেশি প্রভাব রয়েছে বাবার। প্রয়াত মনসুর আলি খান পটৌদীর ব্যক্তিত্ব, আচরণ ও জীবনযাপনের ধরন তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। বাবার মধ্যে যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নম্রতা ও ব্যক্তিত্ব দেখেছেন, নিজের জীবনসঙ্গীর মধ্যেও সেই গুণগুলি খুঁজেছেন সাবা। সবার মতে, একজন মানুষের বাহ্যিক পরিচয় কিংবা সামাজিক অবস্থানের চেয়ে তাঁর চরিত্র এবং মানসিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে সবা জানিয়েছেন, ‘আমার বাবার ব্যক্তিত্ব আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে। তাঁর মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নম্রতা ও নিজস্ব ব্যক্তিত্বের যে মেলবন্ধন দেখেছি, জীবনসঙ্গীর মধ্যেও তেমন কিছু গুণ খুঁজেছি।’ তাঁর এই বক্তব্য থেকেই বোঝা যায়, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পারিবারিক অভিজ্ঞতা এবং ছোটবেলার পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

মনসুর আলি খান পটৌদী ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত নাম। ক্রিকেটের মাঠে তাঁর নেতৃত্ব, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। অন্যদিকে, শর্মিলা ঠাকুরের অভিনয়জীবনও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এমন একটি পরিচিত পরিবারে বড় হলেও সাবা নিজের জীবনকে অন্যভাবে সাজিয়েছেন। ছোটবেলা থেকেই স্বাধীনভাবে বাঁচতে এবং নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছেন বলে তিনি জানিয়েছেন। তাই জীবনসঙ্গীর কাছেও একই ধরনের মানসিকতা প্রত্যাশা করেন। তাঁর মতে, সম্পর্কে দু’জন মানুষের মধ্যে পারস্পরিক সম্মান থাকা অত্যন্ত জরুরি। একজন অন্যজনের স্বাধীনতা ও ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেবেন, সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। পঞ্চাশ বছর বয়সেও অবিবাহিত থাকা নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই, এমনটা বললে পুরো বিষয়টি বলা হবে না। সাবা স্বীকার করেছেন, জীবনে কখনও কখনও একজন সঙ্গীর অভাব অনুভব করেন। এমন একজন মানুষ পাশে থাকলে ভাল লাগত, যার সঙ্গে জীবনের আনন্দ, দুঃখ, সাফল্য কিংবা ব্যর্থতা ভাগ করে নেওয়া যায়। একসঙ্গে পথ চলার মতো কাউকে পাওয়ার ইচ্ছা তাঁরও রয়েছে। কিন্তু সেই ইচ্ছা পূরণ করার জন্য তাড়াহুড়ো করে তিনি কোনও সম্পর্কে জড়াতে চান না।

আরও পড়ুনঃ Wellfed Startup Rs 56 Lakh Revenue | Bengaluru couple startup story : চাকরি ছেড়ে রান্নাঘরে নতুন স্বপ্ন, ৯ মাসে ৫৬ লক্ষ টাকার ব্যবসা গড়ে তুললেন বেঙ্গালুরুর দম্পতি!

৫০ বছর বয়সেও জীবনসঙ্গীর অপেক্ষায় শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা পটৌদী, প্রেম ও বিয়ে নিয়ে অকপট স্বীকারোক্তি।
মা শর্মিলা ঠাকুর, বোন সোহা আলি খান -এর সঙ্গে সাবা পটৌদী। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুনঃ Sara Ali Khan | কার্তিকের সঙ্গে সম্পর্ক শেষ, বিয়ে নিয়ে তাড়াহুড়ো নয়, সারা আলি খানের স্পষ্ট মত

সাবার কাছে বিয়ের অর্থ তো শুধু সামাজিক স্বীকৃতি নয়। দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা ও মানসিক যোগাযোগ থাকাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। শুধু বয়স হয়ে গিয়েছে বলে কিংবা পরিবারের প্রত্যাশা পূরণ করতে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নন শর্মিলা-কন্যা। অর্থসম্পদ, সামাজিক প্রতিষ্ঠা কিংবা পুরুষের সুদর্শন চেহারাও তাঁর কাছে প্রধান বিবেচ্য বিষয় নয়। একজন মানুষের চিন্তাভাবনা, দায়িত্ব নেওয়ার ক্ষমতা ও অন্যকে সম্মান করার মানসিকতাই তাঁকে বেশি আকর্ষণ করে। আরও একটি বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবা। তাঁর জীবনে এখনও পর্যন্ত প্রেমের কোনও সম্পর্ক তৈরি হয়নি। এমনকী প্রথম প্রেমিক থাকার অভিজ্ঞতাও নেই। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে হয়নি তাঁকে। কেউ তাঁর মন ভেঙে চলে গিয়েছেন, এমন ঘটনাও ঘটেনি। অর্থাৎ প্রেমের প্রচলিত অভিজ্ঞতার সঙ্গে তাঁর জীবন এখনও পর্যন্ত পরিচিত হয়নি। তারকা পরিবারের সদস্য হয়েও ব্যক্তিগত জীবনে এমন অভিজ্ঞতাহীনতা অনেকের কাছেই বিস্ময়ের বিষয় হতে পারে। সাবা নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করতে রাজি নন।

আরও পড়ুনঃ Sara Ali Khan birthday, Kareena Kapoor message to Sara | ৩০-এ পা দিলেন সারা আলি খান, জন্মদিনে আবেগঘন বার্তা করিনা কপূরের

বলিউডে কিংবা বিনোদনজগতে তারকাদের প্রেম ও বিয়ে নিয়ে প্রায়ই নানা আলোচনা হয়। বিশেষ করে পরিচিত পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলও থাকে বেশি। কিন্তু সবা পটৌদী বরাবরই নিজের ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দিয়েছেন। ভাই সইফ আলি খান (Saif Ali Khan) ও বউদি করিনা কাপূর খান (Kareena Kapoor Khan) অভিনয়জগতের পরিচিত মুখ হলেও সাবা সেই পথ অনুসরণ করেননি। নিজের পেশা ও পছন্দের জীবনযাপন নিয়েই তিনি ব্যস্ত থেকেছেন। ফলে তাঁর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েও দীর্ঘদিন ধরে নানা কৌতূহল তৈরি হয়েছে।

৫০ বছর বয়সেও জীবনসঙ্গীর অপেক্ষায় শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা পটৌদী, প্রেম ও বিয়ে নিয়ে অকপট স্বীকারোক্তি।
করিনা কাপূর খান ও সাবা পটৌদী। ছবিঃ সংগৃহীত

আরও পড়ুনঃ Sara Ali Khan Love Statement | সারা আলি খানের সম্পর্ক তত্ত্ব: সঙ্গী মান্যতা না দিলেই ‘গ্রিন ফ্ল্যাগ’!

এখন প্রশ্ন, জীবনের এই পর্যায়ে এসে কী বিয়ের ভাবনা থেকে সরে দাঁড়িয়েছেন শর্মিলা-কন্যা? তাঁর সাম্প্রতিক বক্তব্য কিন্তু তেমন ইঙ্গিত দিচ্ছে না। সাবা জানিয়েছেন, মনের মতো মানুষ পেলে বিয়ের বিষয়ে তাঁর আপত্তি নেই। বয়স পঞ্চাশ পেরিয়েছে বলে নতুন সম্পর্কের সম্ভাবনা শেষ হয়ে যায় না। জীবনের যে কোনও সময়েই নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। সেই সম্পর্কের ভিত হতে হবে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং মানসিক বোঝাপড়ার উপর। সাবার এই বক্তব্য আরও একবার সামনে নিয়ে এসেছে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার বিষয়টি। সমাজে এখনও একটি নির্দিষ্ট বয়সের পর বিয়ে না করলে নানা প্রশ্নের মুখে পড়তে হয় অনেককে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই চাপ আরও বেশি। কিন্তু সাবা নিজের জীবনকে সেই প্রচলিত সময়সীমার মধ্যে আটকে রাখতে চাননি। তাঁর কাছে বিয়ে কোনও বাধ্যতামূলক সামাজিক নিয়ম নয়, বরং দু’জন মানুষের একসঙ্গে জীবন কাটানোর সচেতন সিদ্ধান্ত। তাই পঞ্চাশেও মনের মতো সঙ্গীর অপেক্ষায় রয়েছেন শর্মিলা ঠাকুরের মেয়ে। জীবনে প্রেম আসেনি বলে হতাশ নন, আবার ভবিষ্যতে প্রেম বা বিয়ের সম্ভাবনাও বন্ধ করে দেননি। নিজের শর্তে জীবন কাটাতে চান পটৌদী পরিবারের এই কন্যা। বাবার মতো আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও নম্র ব্যক্তিত্বের কাউকে পাশে পাওয়ার ইচ্ছা এখনও আছে তাঁর। এখন দেখার, জীবনের পরবর্তী অধ্যায়ে সত্যিই কি সেই কাঙ্ক্ষিত মানুষের সঙ্গে পরিচয় হয় সবার।

সব ছবিঃ সংগৃহীত
আরও পড়ুনঃ Amrita Bagchi on Operation Safed Sagar Amrita Bagchi | ২৫ বছর ধরে স্বামীর ফেরার অপেক্ষা! ‘অপারেশন সফেদ সাগর’-এ শহিদ সেনার স্ত্রীর চরিত্রে অমৃতা বাগচী, কী বললেন অভিনেত্রী?

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন