ডাম্পারের ধাক্কায় খাদে বাস
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : ডাম্পারের ধাক্কায় খাদে বাস। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু যাত্রী। আজ সকালবেলা পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ৬০-৬৫ জন যাত্রী নিয়ে গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিক বাসটি। উল্টোদিক থেকে একটি ডাম্পার বাসটিকে ধাক্কা মারে। নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন। পুলিশ সূত্রে খবর, যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ডাম্পারের চালক পলাতক। কিন্তু ডাম্পারটি আটক করা হয়েছে।



