দূর্নীতি কাণ্ডে ৬ আজ ৬ জনকে তোলা হবে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দুর্নীতিকাণ্ডে ৬ জনকে আজকে আলিপুর সিবিআই আদালতে তোলা হবে। তাঁরা প্রত্যেকেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, কুন্তল ঘোষ, নীলাদ্রি, ও তাপস মণ্ডল কোটি কোটি টাকায় চাকরি কেনাবেচায় যুক্ত এঁরা। অথচ একেওপরের প্রতি দোষারোপ করতেই ব্যস্ত। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফৎ খবর, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ সম্পর্কে জানান, কুন্তল তদন্তে সহযোগিতা করেছেন না। আজ আদালতের কাছে সিবিআই আবেদন করতে পারেন, কুন্তলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য।

