Road accident : মর্মান্তিক পথদুর্ঘটনার সাক্ষী থাকল বেলডাঙা, গুরুতর আহত দুই সিভিক ভলেন্টিয়ার 

SHARE:

মর্মান্তিক পথদুর্ঘটনার সাক্ষী থাকল বেলডাঙা, গুরুতর আহত দুই সিভিক ভলেন্টিয়ার

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : আজ বেলডাঙায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একটি কন্টেনার  ধাক্কা মারে বাইকে। প্রান্তিক বিশ্বাস (৪৫) ও পার্থ মণ্ডল (৩৩) নামে গুরুতর আহত হয়েছেন দুজন সিভিক ভলেন্টিয়ার।  তাঁরা বাইকে করে যাচ্ছিলেন। এমন অবস্থায় উল্টোদিক থেকে কন্টেনারটি এসে ধাক্কা মারে বলে উল্লেখ। বেলডাঙা সূত্রে খবর, আহতদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কন্টেনারটিকে আটক করেছে পুলিশ। তবে এখনও মামলা লঞ্চ করেনি কেউ বলে বেলডাঙা থানা সূত্রে উল্লেখ। সূত্রের খবর, আহত দুজন সিভিক ভলেন্টিয়ার নবগ্রাম থানার পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন