Rajbanshi Haiku poetry book, Rajbanshi language literature | কোচবিহার বইমেলা : রাজবংশী ভাষায় প্রথম হাইকু কাব্যগ্রন্থ ‘রাজবংশী হাইকু’-এর আত্মপ্রকাশ

SHARE:

অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে রাজবংশী ভাষার সাহিত্যিক সম্ভাবনা এবং তার সংরক্ষণ ও বিকাশের প্রশ্ন। বক্তারা বলেন, আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা কেবল ভাষাকে বাঁচিয়ে রাখে না, বরং সেই অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও অনুভূতিরও দলিল হয়ে ওঠে।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কোচবিহার : কোচবিহারের (Cooch Behar) সাহিত্যজগতে স্মরণীয় সন্ধ্যার সাক্ষী রইল ২০ ডিসেম্বর ২০২৫। সন্ধ্যা ছ’টায় কোচবিহার বইমেলার (Cooch Behar Book Fair) প্রকাশমঞ্চে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সংগীতশিল্পী ছবি ধর (Chhabi Dhar) -এর সপ্তম কাব্যগ্রন্থ ‘রাজবংশী হাইকু’ (Rajbanshi Haiku)। রাজবংশী ভাষায় রচিত হাইকু কবিতাকে কেন্দ্র করে প্রকাশিত এই গ্রন্থকে ইতিমধ্যেই সাহিত্যপ্রেমী মহলে ঐতিহাসিক ও পথপ্রদর্শক হিসেবে দেখা হচ্ছে। কারণ, উপস্থিত বক্তাদের মতে, রাজবংশী ভাষায় সম্পূর্ণভাবে হাইকুকে উপজীব্য করে লেখা এটিই প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ।

উল্লেখ্য, প্রাক্তন সাংসদ ও এনবিএসটিসি-এর (NBSTC) চেয়ারম্যান প্রার্থপ্রতীম রায় (Partha Pratim Roy)-এর উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন হয়। প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর বক্তব্যে আরও উঠে আসে রাজবংশী ভাষার গুরুত্বপূর্ণ দিক। কবি ছবি ধর নিজে রাজবংশী ভাষাভাষী না হয়েও এই ভাষায় হাইকু রচনা করেছেন, যা কেবল প্রশংসনীয়ই নয়, গর্বের বিষয়। গভীর নিষ্ঠা ও শ্রদ্ধা নিয়ে রাজবংশী ভাষায় সাহিত্যচর্চা করেছেন, এটা সকলের কাছে অনুপ্রেরণার বলেই মনে করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

আরও পড়ুন : উওরবঙ্গ বইমেলায় প্রকাশিত হল কবি ছবি ধরের কাব্যগ্রন্থ

পাইকান প্রকাশন (Paikan Prakashan) থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবীর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তোলে। বক্তব্য রাখেন পুণ্ডীবাড়ি কলেজের (Pundibari College) অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক ড. নৃপেণ লস্কর (Dr. Nripen Laskar), প্রাবন্ধিক ও গবেষক দেবব্রত চাকি (Debabrata Chaki), কবি সুবীর সরকার (Subir Sarkar), ভগীরথ দাস (Bhagirath Das), কবি অজিত অধিকারী (Ajit Adhikari), কবি নীলাদ্রি দেব (Niladri Deb), কবি অঞ্জনা দে ভৌমিক (Anjana De Bhowmik), প্রকাশক শচিন বর্মন (Sachin Barman), কবি স্বপন সরকার (Swapan Sarkar), কবি সৈকত সেন (Saikat Sen) এবং কবি জ্ঞানবিলাস জোসিত (Gyanabilas Josit)। বিশেষভাবে উল্লেখ্য, যোগ্য বক্তব্য রাখেন কবি অজিত অধিকারী (Ajit Adhikari)। তিনি বলেন, তিনি আরও ব্যাখ্যা করেন হাইকু কবিতার কাঠামোগত জটিলতা সম্পর্কে। তাঁর কথায়, ‘হাইকু মানে মাত্র সতেরটি বর্ণ নিয়ে তিনটি পঙক্তিতে একটি সম্পূর্ণ ভাব ও ছন্দের প্রকাশ। এটি মোটেই সহজ কাজ নয়, বরং অত্যন্ত কষ্টসাধ্য। সেই কঠিন কাজটি রাজবংশী ভাষায় সফলভাবে রূপ দেওয়া সত্যিই বিরল কৃতিত্ব।

অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে রাজবংশী ভাষার সাহিত্যিক সম্ভাবনা এবং তার সংরক্ষণ ও বিকাশের প্রশ্ন। বক্তারা বলেন, আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা কেবল ভাষাকে বাঁচিয়ে রাখে না, বরং সেই অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও অনুভূতিরও দলিল হয়ে ওঠে।

অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে রাজবংশী ভাষার সাহিত্যিক সম্ভাবনা এবং তার সংরক্ষণ ও বিকাশের প্রশ্ন। বক্তারা বলেন, আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা কেবল ভাষাকে বাঁচিয়ে রাখে না, বরং সেই অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও অনুভূতিরও দলিল হয়ে ওঠে। ‘রাজবংশী হাইকু’ সেই অর্থে শুধু একটি কবিতার বই নয়, বরং উত্তরবঙ্গের (North Bengal) লোকজ ভাষা ও সংস্কৃতির এক নান্দনিক দলিল। প্রসঙ্গত, কবি ছবি ধর (Chhabi Dhar) তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান, রাজবংশী ভাষার প্রতি দীর্ঘদিনের টান থেকেই এই বই লেখার প্রয়াস। তিনি বলেন, ‘এই ভাষার মধ্যে যে সহজ-সরল সৌন্দর্য আর গভীর আবেগ আছে, তা হাইকুর ক্ষুদ্র পরিসরে ধরার চেষ্টা করেছি। যদি পাঠকেরা এই বইয়ের মাধ্যমে রাজবংশী ভাষার প্রতি নতুন করে আগ্রহী হন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে ও বিপুল দর্শকসমাগমে সাড়ম্বরে প্রকাশ পেল রাজবংশী ভাষায় লেখা এই অভিনব হাইকু কাব্যগ্রন্থ। কোচবিহার বইমেলার মঞ্চ থেকে প্রকাশিত ‘রাজবংশী হাইকু’ ইতিমধ্যেই সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকের মতে, এই বই ভবিষ্যতে রাজবংশী ভাষায় আরও নতুন ধারার সাহিত্য সৃষ্টিতে পথ দেখাবে এবং আঞ্চলিক ভাষার সাহিত্যচর্চাকে জাতীয় স্তরে তুলে ধরতে সাহায্য করবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 21st December 2025, Edition 92 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ২১ ডিসেম্বর ২০২৫, সংখ্যা ৯২, রবিবার

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন