প্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, শোকস্তব্ধ রাজ্য 

SHARE:

নিজস্ব প্রতিনিধি, সাশ্রয় নিউজ ★ আগরতলা : ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর এই অকালপ্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

https://www.facebook.com/share/p/1AoaUuD4va/

তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুগামীদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি পরমকরুণাময় ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা এবং প্রার্থনা করেন। তাঁর পরিবার যেন এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন বলেও তিনি সমবেদনা প্রকাশ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি শোকবার্তায় লেখেন , ‘ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকালপ্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আরও লেখেন, আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। পরমকরুণাময় ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং প্রার্থনা করি তাঁর পরিবার যেনো এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন।’

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Samik Bhattacharya on rail development, Amrit Bharat Station Scheme West Bengal | অমৃত ভারত স্টেশন স্কিম-এ নতুন রূপ পেতে চলেছে বাংলার ১০১ রেলস্টেশন, সংসদে জানাল রেলমন্ত্রক

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন