Purulia : ‘আমাকে সরকারি চাকুরিজীবী দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে’

SHARE:

‘আমাকে সরকারি চাকুরিজীবী দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে’

সাশ্রয় নিউজ ★ ঝালদা : আবাস যোজনার ত্রুটির অভিযোগ যেন পিছুই ছাড়ছে না। তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগে বিক্ষত আবাস যোজনা। এবার অভিযোগ, পুরুলিয়ার ঝালদা ব্লকের এক প্রবীণের নাম বাদ গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে ঝাড়ু মাহাতো। ওই ব্যক্তি বলেন, ‘আমি নাকি চাকুরিজীবী’! উল্লেখ্য, স্থানীয় মানুষজন ও ওই ব্যক্তি নিজেও জানান, তিনি কৃষক। মাঠে ঘাটে গবাদিপশুও চরান। ঝাড়ু মাহাতো জানান, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় আমার নাম ছিল। কিন্তু আমাকে সরকারি চাকুরিজীবী দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। এবং দেখানো হয়েছে, আমার বেতন দশ হাজার টাকারও অধিক।’ তাঁর আক্ষেপ, ‘পরিবারে আমরা ছ’জন। কাঁচা বাড়ি। আমি পাকা চাষ কাজ করি। মাঠেঘাটে গরু চরাই। এখনও বাড়ি পাইনি।’ ঝালদা ১ ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাস। তিনি এ প্রসঙ্গে বলেন,’তথ্য না দেখে বলা সম্ভব নয়। ওঁর নাম কী ভাবে বাদ গিয়েছে, জানি না। চাকরিজীবী দেখিয়ে ওঁর নাম বাদ দেওয়া হয়েছে না কি অন্য কোনও কারণে বাদ পড়েছে, তা খতিয়ে দেখতে হবে।’ 

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় প্রথমে ঝাড়ু মাহতো-এর নাম ছিল। কিন্তু পরে সমীক্ষার সময় তাঁর নাম কাটা গিয়েছে। খোঁজ করতে গিয়ে তিনি জানতে পারেন, সমীক্ষার ফর্মে তাঁকে ‘সরকারি চাকরিজীবী’ হিসাবে দেখানো হয়েছে। রিপোর্ট গিয়েছে, তাঁর বেতন নাকি মাসে ১০ হাজার টাকা! ঝাড়ু বলেন, ‘‘জানতে পারি যে আমাকে সরকারি চাকরিজীবী ও ১০ হাজার টাকার বেশি বেতনের সরকারি কর্মচারী দেখিয়ে দিয়ে আমার নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।’’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন