বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সিপিআই (এম)
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : নদীয়ার একটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল সিপিআই (এম)। চাঁদেরঘাট কৃষি উন্নয়ন সমবায় সমিতি-তে মোট ভোটার ১৩০০। মোট ৪৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সিপিআই(এম)। ওই সমবায় সূত্রে খবর, গত ভোটে সব কটি আসনে প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস, জয়ী হয় ৬ টি আসনে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্ষোভ জানান, দলীয় গোষ্ঠী কোন্দলের জন্যই প্রার্থী দেওয়া যায়নি। সিপিআই(এম) নেতা সমীরণ কর্মকার জানান, ‘এখানে আমরা ৪৯ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। মানুষ যে আনাদের দিকে ফিরছে, এই সমবায় সমিতির নির্বাচনেই তা প্রমাণিত।’ স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব সমস্ত সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
Plese follow us : https://youtu.be/Q2hzr8yzK5U




