Purba Burdwan : ২৭ তম কবিতা উৎসব : চেতনায় আলো জ্বেলে দেওয়ার অঙ্গীকার
সাশ্রয় নিউজ ★ পূর্বস্থলী : শ্রীরামপুর পূর্বস্থলী ও ইতিহাস পরিমণ্ডল আয়োজিত শ্রীরামপুর ইউনাইটেড স্কুলসংলগ্ন মাঠে ২৩ তম কৃষি মেলায় মঞ্চে ২৭ তম উত্তরণ পত্রিকার প্রকাশ প্রাককালে কবিতা উৎসব অনুষ্ঠিত হল। ১৬ জানুয়ারি, ২০২৩ সারা বাংলার কবিদের সমাবেশে কেউ কউ মনে করছেন কৃষি ও কবিতা সৃজন ধারায় মিশে গেল কৃষি মেলার মঞ্চ। শব্দের সাগরে ডুব দিয়ে কবি ও সাহিত্যিকরা তাঁদের অসাধারণ শব্দের বুননে দক্ষ ডুবুরি হয়ে তৈরি করেন শব্দের মালা। আর উত্তরণ-এর মতো মননশীল পত্রিকাগুলিতে শোভিত হয় সৃষ্টি।

এদিন কবিতা উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া। কৃষি মেলার মঞ্চে এই কবিতা উৎসবের আয়োজন করা হয়েছিল।

উল্লেখ্য যে, এটি ২৩ তম কৃষি ও হস্তশিল্প ও আদিবাসী মেলা। এবং ওই মেলার মঞ্চে ২৭তম কবিতা উৎসবে কবিদের সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি দিন এক অনন্য অনুরণন। কবিতার মধ্যে যে প্রাণশক্তি আছে তাকে সকলের ভেতরে ছড়িয়ে দেওয়া অর্থাৎ অন্ধকার চেতনায় আলো জ্বেলে দেওয়ার অঙ্গীকার।


