বই প্রকাশ অনুষ্ঠান
সাশ্রয় নিউজ ★কলকাতা : সামনেই আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। তার আগে বইপাড়ার লেখক প্রকাশকদের কর্মব্যস্ততায় নাভিশ্বাস! এবারও তার ব্যতিক্রম না। সমুদ্র বসু প্রণীত “বৌবাজার: বেশ্যালয় থেকে দেবালয়”, শুভব্রত বসু বিরচিত “হাতে পাঁজি” ওতি অসিত দাস বিরচিত “কালীকোটির ইতিকথা” বই তিনটি আজ প্রকাশিত হল। বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে বইচিত্র সভাঘরে ছিল লেখক পাঠক ও শুভানুধ্যায়ীদের মুগ্ধ উপস্থিতি।


