চাল বোঝাই লরি খালে
সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : চাল বোঝাই লরি উলটে বিপত্তি। পূর্ব বর্ধমান জেলার গলসিতে দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক ও তাঁর খালাসি। দুর্ঘটনার মুহূর্তেই স্থানীয় মানুষজন ছূটে এসে উদ্ধার কাজ শুরু করেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। পুলিশ আসেন পরে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়। পুলিশ সূত্রে আরও জানানো হয়, একটি অস্থায়ী ব্রীজের ওপর লরিটি ওঠার সময় বিপত্তি ঘটে। খালের জলে পড়ে যায়। মাসখানেক আগেই গলসির পারাজ শিল্ল্যাঘাট রাস্তায় ডিভিসি সেচ ক্যানেলের ওপর ওই অস্থায়ী কাঠের ব্রীজ চালু হয়। তবে দুরর্ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কী না খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশসূত্রে উল্লেখ।



