Jalpaiguri incident : মুখোমুখি সংঘর্ষ, পুড়ে ছাই কয়লার ট্রাক

SHARE:

মুখোমুখি সংঘর্ষ, পুড়ে ছাই কয়লার ট্রাক

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : মুখোমুখি সংঘর্ষ আবার রাজ্যে। দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই কয়লা বোঝাই লরিটি। বৃহস্পতিবার রাত্রি নাগাদ ধাপগুড়ির কাছে এশিয়ান হাইওয়ের ওপর দুঘটনাটি ঘটেছে বলে উল্লেখ। লরির চালক ও খালাসি হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশসূত্রের খবর। অন্য দিকে প্রায়শই রাজ্যের বিভিন্নপ্রান্তে পথদুর্ঘটনায় বিমর্ষ মানুষ। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। অনেকেই এত দুর্ঘটনা দেখে আতঙ্কিত বোধ করছেন। তেমনি তাঁদের ক্ষোভ, ‘নির্দিষ্ট মাপা ওজনের বাইরে বেশিরভাগ লরিগুলিই মাল বোঝাই করে। এবং পুলিশের একাংশ পথে তাঁদের থেকে অর্থের বিনিময়ে অতিরিক্ত বোঝাইগাড়ি রাস্তায় চলাচলের ছাড়পত্র দেন। এর ফলস্বরূপ, অনেক দুর্ঘটনা, মানুষ প্রাণ হারাচ্ছেন অকালে। এইগুলি প্রশাসন মুহূর্তে বন্ধ করতে পারেন। কিন্তু কেন পারছেন না?’ এক শিক্ষিত যুবকের কথায়, ‘রাস্তায় যেভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণহীনভাবে দেখা যাচ্ছে। আমাদের মতো অভিভাবকরা ভয় পান, আমাদের সন্তানটি সুস্থ্যভাবে আমাদের কোলে ফিরবে তো? প্রশাসন উদাসীন থাকলে এমন পরিস্থিতি বাড়বে বৈ-কমবে না। আপনাদের মাধ্যমে আমরা তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন