পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি-এর জন্দদিন উদযাপন
সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : শনিবার ভারতের বিখ্যাত পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি-এর (Pt. Taranath Tarka Bachaspati) ২১১ তম জন্ম দিবস পালিত হল। শ্রী বাচস্পতি কালনার ভূমিপুত্র ছিলেন। আজ তেঁতুলতলা মোড়ে তাঁর মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এবং শিক্ষার্থীদের অনেক শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। তাঁর জন্ম দিবসে উপস্থিত ছিলেন কালনার বিশিষ্টজনরা। এ উপলক্ষ্যে সারাদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।




