চলে গেলেন প্রাক্তন কাবাডি খেলোয়াড় ইনসান আলী
সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : বাংলা তথা ভারতের কিংবদন্তী কাবাডি (Kabaddi) খেলোয়াড় (Player) ইনসান আলী (Insan Ali) শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আরও শারিরীক অবস্থার অবনতি হলে বাড়ির লোকজন ইনসান আলীকে কালনা সুপার স্পেশালিস্টি হসপিটালে (Kalna Super Specialty Hospital) ভর্তি করেছিলেন। সেখানেই প্রাক্তন কাবাডি খেলোয়াড় (Former Kabaddi Player) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কালনার কালিনগর গ্রামে তাঁকে শেষবার দেখতে সাধারণ মানুষের ভিড় হয়। সেখানেই সকলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এবং প্রাক্তন কাবাড়ি খেলোয়াডের নিঃসাড় দেহ তাঁর নিজ গ্রামেই কবরস্থ করা হয়। জানাজার নামাজে উপস্থিত হন বহু সাধারণ মানুষ। উল্লেখ্য যে, শ্রী ইনসান আলীকে কাবাডি-এর গ্রাম তৈরির কারিগরও বলা হয়।




