দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা আরেকটি বাসের, মৃত্যু ৫
সাশ্রয় নিউজ ★ গান্ধিনগর : দাঁড়িয়ে থাকা একটি বাসকে আরেকটি বাসের ধাক্কায় গান্ধিনগরে প্রাণ হারান ৫ জন। গান্ধিনগর অম্বিকা বাসস্ট্যান্ডের কাছে গাড়ির জন্য সকলে অপেক্ষা করছিলেন। দ্রুতগতিতে আসা একটি বিলাসবহুল বাস দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। বাসটির সামনে অপেক্ষমাণ ৫ যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত হন ৭ জন যাত্রী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছন। আহতদের হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।




