দলের জয়ের ব্যাপারে আশাবাদী মল্লিকার্জুন খাড়্গে
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : কালাবুরাগীর একটি ভোট কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করেন সস্ত্রীক মল্লিকার্জুন খাড়্গে। ভোট দেওয়ার পরে তিনি সাংবাদিকদের জানান, ‘জনগণের আবেগ দেখে মনে হচ্ছে, আমাদের দলই জিতবে এবং আমরা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাব।’ জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির কথায়, ‘বিগত ৫৫ বছর ধরে ওই ভোট কেন্দ্রে আমরা ভোট দিচ্ছি।’ উল্লেখ্য, কর্ণাটক বিধানসভা ভোটে বুধবার রাজনৈতিক নেতা থেকে তারকা প্রত্যেকেই ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।




