Malda News : হিজল ফরেস্টে আগুন

SHARE:

হিজল ফরেস্টে আগুন

সাশ্রয় নিউজ ★ মালদা : ভারত-বাংলাদেশ সীমান্ত হবিবপুর-২ ব্লকের হিজল ফরেস্টে আগুন লাগে গতকাল বুধবার। বেলা সাড়ে আটটা নাগাদ আগুন লাগে। বেলা যত বৃদ্ধি পায়, আগুনও তত বাড়ে বলে উল্লেখ। স্থানীয় বাসিন্দারা অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পে খবর দেন, ৪৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ডেল্টা কোম্পানির কমাড্যান্ট মিথিলেশ কুমারের নেতৃত্বে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। সূত্রের খবর, দমকলের ইঞ্জিন আসলেও দমকল বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করেন। ভেতরে ঢুলতে পারেননি বলে উল্লেখ। ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ ও ব্লক প্রতিনিধিরাও পৌঁছন। খতিয়ে দেখেন পুরো বিষয়টি। অগ্নিকাণ্ডের জেরে নষ্ট হয়ে যায় অসংখ্য গাছ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন