নিরাপত্তার দাবিতে হাই কোর্টে বাইরন বিশ্বাস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিরাপত্তা চেয়েও নিরাপত্তা দিচ্ছে না রাজ্য সরকার। নিরাপত্তা দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন সাগরদীঘির বাম-কংগ্রেস জোট বিধায়ক বাইরন বিশ্বাস। গতকালই মামলাটি বিচারপতি রাজশেখর মান্থা-এর বেঞ্চে। মামলার শুনানি আগামী সোমবার। উল্লেখ্য এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে ছিলেন। উল্লেখ্য, বাইরনের অঅভিযোগ, ‘আমার নিরাপত্তার বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছিল। সেখান থেকে মাত্র ১ জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। আমি রাজ্যের বিভিন্ন জায়গায় মিটিং-মিছিলে যাচ্ছি। অনেকেই বিভিন্ন রকম ভুল মন্তব্য করছেন।’ তিনি আরও বলেন, ‘আমি কংগ্রেসের একমাত্র বিধায়ক। আমি নিরাপত্তার জন্য ভুগছি। আমাকে ১০ জন নিরাপত্তারক্ষী দিলেও আমি বহন করতে সক্ষম। কিন্তু অতটা দরকার নেই। আপাতত আমার ৪ জন নিরাপত্তারক্ষী হলেই চলবে।’
-ফাইল চিত্র




