ঘুষ নিতে গিয়ে সরকারি আধিকারিক দুর্নীতি দমন শাখার জালে
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন একজন সরকারি আধিকারিক। দূর্নীতি দমন শাখা এসিবি সূত্রে খবর, ধৃত মিতালি শর্মা নামে কোডারমার সহকারী সরকারি রেজিস্ট্রার একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে ঘুষ চান ২০ হাজার টাকা। সেই টাকা দুই কিস্তিতে দেওয়ার কথা হয় তাঁদের। সেই মত প্রথম কিস্তি নিতে গিয়েই ঘুষ নেওয়ার দায়ে ধরা পড়েন ওই সরকারি আধিকারিক। উল্লেখ্য, এসিবি সূত্রে আরও খবর, ঘুষ নেওয়ার অভিযোগ পেয়েই এসিবি মামলা দায়ের করে মিতালি দেবীর নামে। এবং ফাঁদ পাতা হয় তাঁদের পক্ষ থেকে। গত ৭ জুলাই সেই ফাঁদে পা দেন সদ্য চাকরিতে যোগ দেওয়া সহকারী রেজিস্ট্রার




