Fire : রফি আহমেদ কিদওয়াই রোডে অগ্নিকাণ্ড

SHARE:

রফি আহমেদ কিদওয়াই রোডে অগ্নিকাণ্ড

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সপ্তাহের শুরুর দিনই অগ্নিকাণ্ড শহরে। বেলা ১২ টা নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোডের একটি রেস্টুরেন্টে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন চেষ্টায় দমকলকর্মীরা প্রায় দেড় ঘণ্টা চষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের ফলে সাময়িক যানজট তৈরি হলেও তা স্বাভাবিক হয়ে যায়। দমকল  সূত্রে খবর, কোনও হতাহতের খবর নেই। কীভাবে আগুন লেগেছিল তদন্ত শুরু হয়েছে।

-প্রতীকী ছবি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন