মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার কুমড়োদহ এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা বৃহস্পতিবার রাতে বাসটি নওদা থেকে বহরমপুর অভিমুখে যাচ্ছিল। শীতের রাত্রে সকালে যখন ঘুমে আচ্ছন্ন, তখন কন্যাযাত্রী ভর্তি বাসটি দুর্ঘটনায় কবলে পড়ে। পুলিশ সূত্রে খবর, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ধাক্কা মারে। চারটি দোকান ভেঙে মাঝ রাস্তায় উল্টে যায়। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনা স্থালে পৌঁছে আহত যাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন বলে জানা যায়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা সঙ্কটজনক।




