Delhi : দিল্লিতে মহিলা কমিশনের প্রধানের সম্মানহানির চেষ্টা, ধৃত ১
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : বৃহস্পতিবার রাত্রিবেলা দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল-কে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি। স্বাতীর অভিযোগ, তাঁকে গাড়ির চালক গাড়িতে উঠে আসার কুপ্রস্তাব দিয়েছিল। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ৩২৩, ৩৪১, ৫৪৪ ও ৫০৯ ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। পুলিশসূত্রে খবর, দিল্লি এআইএমএস-এর দুই নম্বর গেটে “বৃহস্পতিবার গভীর রাতে স্বাতীকে নিজের গাড়িতে বসতে বলেছিল অভিযুক্ত হরিশ চন্দ্র (৪৭)। স্বাতীলেখা ওই ঘটনার প্রতিবাদ করছিলেন। কিন্তু হঠাৎই স্বাতীকে ১০-১৫ মিটার টেনে নিয়ে যায় হরিশ।”




