Elina Chauhan cyber complaint | অশালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সাইবার ব্যুরোতে এলিনা চৌহান

SHARE:

সাশ্রয় নিউজ ✪ কাঠমাণ্ডু : নেপালের জনপ্রিয় গায়িকা এলিনা চৌহান (Elina Chauhan) অবশেষে আইনের দ্বারস্থ হলেন (Elina Chauhan cyber complaint)। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে অশালীন ও অবমাননাকর মন্তব্যের মুখোমুখি হতে হতে সোমবার তিনি পৌঁছে গেলেন নেপাল পুলিশের সাইবার ব্যুরোতে। সেখানে তিনি চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে উল্লেখ। সাইবার ব্যুরোর মুখপাত্র ডিএসপি দীপকরাজ অবস্থি (Deepakraj Awasthi) জানিয়েছেন, “আমাদের কাছে এলিনার লিখিত অভিযোগ এসেছে। চারজনের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। যারা এভাবে অনলাইনে মানুষকে অসম্মান করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।” এলিনা নিজেও এই পদক্ষেপের সত্যতা স্বীকার করে বলেন, “অনেকদিন ধরেই দেখছি, কিছু মানুষ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি। তবে এখানেই শেষ নয়। এরকম আরও যারা আছেন, তাদের বিরুদ্ধেও ধাপে ধাপে অভিযোগ দাখিল করব।”

সম্প্রতি গায়িকা এলিনা চৌহান (Elina Chauhan) ও আরেক গায়িকা সমীক্ষা অধিকারী (Samikshya Adhikari) মিলে সামাজিক মাধ্যমে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন। যারা তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করছে, তাদের ফেসবুক প্রোফাইলের তথ্য স্ক্রিনশট আকারে প্রকাশ করছেন। এই পদক্ষেপের পর কিছুটা হলেও অশালীন মন্তব্যের প্রবণতা কমেছে বলে জানিয়েছেন এলিনা।
তিনি বলেন, “আমরা প্রোফাইল প্রকাশ করা শুরু করার পরেই দেখছি, যারা এতদিন ধরে অহেতুক বাজে কথা বলত, তারা অনেকেই এখন চুপ। আইনত পদক্ষেপ নেওয়ার পরেই মানুষ সচেতন হয়। তাই এবার আমি আর চুপ করে থাকব না।”

এলিনা চৌহান (Elina Chauhan) নেপালি সঙ্গীত জগতের পরিচিত মুখ। তাঁর মিষ্টি কণ্ঠ, নাচ ও মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেয়েছে দেশের নানা প্রান্তে। কিন্তু সেই খ্যাতিই যেন কাল হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব জুড়ে কিছু মানুষ তার ব্যক্তিগত ছবি ও ভিডিওতে অশালীন মন্তব্য করে চলেছে। অন্যদিকে, সাইবার ব্যুরো জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে। প্রয়োজন হলে অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য যাচাই করে নেপালের সাইবার আইনের ধারায় মামলা করা হতে পারে।

বিনোদন জগতের মানুষদের প্রতি এই ধরনের কুরুচিকর আচরণ নতুন কিছু নয়। তবে এবারে এলিনা চৌহান (Elina Chauhan) যে পথে হাঁটলেন, তা নিঃসন্দেহে অন্য শিল্পীদেরও সাহস জোগাবে। কারণ বহু শিল্পীই এখনও পর্যন্ত লজ্জা, ভয় বা সামাজিক কটাক্ষের ভয়ে প্রকাশ্যে অভিযোগ দায়ের করতে পারেননি।সামাজিক মাধ্যমে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য ও চরিত্রহননের প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। এর বিরুদ্ধে মুখ খোলা এবং আইনি পদক্ষেপ নেওয়া যে সময়ের দাবি, তা স্পষ্ট করে দিলেন এলিনা। তিনি জানিয়েছেন, “আমি চাই না, আগামী দিনে আর কোনও শিল্পীকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হোক। আমরা অনেক কষ্ট করে গান বানাই, কাজ করি, নিজেকে তৈরি করি। সেটা নিয়ে এমন অপমান মেনে নেওয়া যায় না। এবার সময় এসেছে, প্রত্যেকে যেন বুঝে নেয়, যা খুশি তা বলা যায় না।” নেপালের সাইবার ব্যুরোও এই বিষয়ে কঠোর পদক্ষে নিয়েছে। সূত্রের খবর, “অভিযোগ এলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিই। এমন অপরাধের শাস্তি হতে পারে জরিমানা থেকে শুরু করে জেল পর্যন্ত। আমরা চাই, সামাজিক মাধ্যম যেন মানুষের জন্য নিরাপদ থাকে।”

এলিনার এই পদক্ষেপের পর, অন্যান্য শিল্পীরাও তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এভাবে একের পর এক অভিযোগ দায়ের হলে, তবেই সমাজে বার্তা যাবে, অনলাইনে অশালীন মন্তব্য করাও আইনি অপরাধ। এলিনা চৌহান (Elina Chauhan)-এর কণ্ঠেই উঠে আসে, এক অদম্য প্রত্যয়। তাঁর কথায়, “মানসিকভাবে আমাকে ভেঙে ফেলার অনেক চেষ্টা হয়েছে। এবার আমি লড়ব, নিজেকে নয়, আমার মত সকল মেয়েদের জন্য।”

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায়: এক লড়াকু অধিনায়কের কাহিনি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন