Dumdum : দমদমে খাদ্যমেলা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দক্ষিণ দমদম পৌরসভার ১৫নং ওয়ার্ডে ‘নালে-ঝোলে’ খাদ্য মেলার উদ্বোধন হয়ে গেল।

ওই খাদ্যমেলার উদ্বোধন করলেন দমদম বিধানসভার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রমুখ। দমদমে নালেঝোলে খাদ্যমেলা চলবে ২৪ তারিখ পর্যন্ত। মেলাটিতে মোট ৩২ টি স্টল আছে।




