Cyclone Mocha : কেমন হবে এই ক’দিনের আবহাওয়া 

SHARE:

কেমন হবে এই ক’দিনের আবহাওয়া

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারফলে সোমবার সকাল থেকেই শুরু হতে পারে নিম্নচাপ। আগামী বুধবার তা ঘূর্ণিঝড় ‘মোকা’-য় পরিণত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভবনা। রবিবার থেকে বঙ্গে গরমের তীব্রতা বাড়বে। গরমে অস্বস্তিও তীব্র হবে। তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘন্টায়, দার্জিলিং, কোচ বিহার, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ অল্প বৃষ্টিপাতের সম্ভবনা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ থেকে বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তেমনি বাড়বে তাপমাত্রা।

অন্যদিকে কলকাতার আবহাওয়া সম্পর্কে হাওয়া অফিসের বার্তা, মূলত মেঘলা আকাশ থাকবে। আগামী বুধবারের ভেতর তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯° ডিগ্রি বা আসেপাশে। মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে রবিবার থেকেই ঝড়- বৃষ্টিপাতের সম্ভবনা। সময়ের সঙ্গে সঙ্গে এই তীব্রতা বৃদ্ধি পাবে। আগামী বুধবার ও বৃহস্পতিবার আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে ভারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক করা হয়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে ঘূর্ণি ঝড় মোকার ল্যাণ্ডফল সম্পর্কে আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে ল্যাণ্ডফল করতে পারে ঘূর্ণিঝড় মোকা। তবে মৌসমভবন এখনও ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত করেনি বলেই উল্লেখ।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন