অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ
সাশ্রয় নিউজ ★ অমৃতসর : অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ। শনিবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে অমৃতসর স্বর্ণ মন্দির হেরিটেজ সরণি চত্বর। ঘটনায় আহত হন ৬ জন। বিস্ফোরণের পিছনে সন্ত্রাসবাদী যোগ আছে কি না তদন্ত করে দেখছেন পুলিশ।
বিস্ফোরণের পরই ঘটনা স্থলে পৌঁছয় ফরেন্সিক দল ও পুলিশ। ফরেন্সিক দল বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করেন। ঘটনা প্রসঙ্গে অমৃতসরের পুলিশ কমিশনার নৌনিহাল সিং জানান, “এত তাড়াতাড়ি কোনও কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”
এক বাসিন্দার কথায়, “বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে, ছয়জন নারী অটোতে যাচ্ছিলেন, ওই ছয়জনই অটো থেকে পড়ে যান। তাঁরা গুরুতর আহত হন। ভেঙে পড়ে অটোর কাঁচ।”
“অমৃতসরে বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে। ঘটনার কারণ জানতে তদন্ত জারি রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকল নাগরিককে অনুরোধ করছি এবং কোনও কিছু শেয়ার করার আগে সত্যতা যাচাই করার আবেদন জানাচ্ছি।” এমনটি জানিয়ে আজ রবিবার অমৃতসর কমিশনার অব পুলিশ-এর পক্ষে একটি ট্যুইট করা করা হয়।




