রাণীনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার বিচারপতি সিনহার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাণীনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে স্টে অর্ডার কলকাতা হাইকোর্ট-এর। আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ১৪ তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দেন। বিচারপতি আরও নির্দেশ দেন, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়িত করা যাবে না সভার সিদ্ধান্ত। আজ রাণীনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের কথা ছিল শাসক দলের। উল্লেখ্য, গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে রাণীনগর। পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সহ বাম-কংগ্রেসের ৩৬ জন সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে দু’জন পঞ্চায়েত সমিতির বাম-কংগ্রেস জোট সদস্য তৃণমূল কংগ্রেস আজকে সোমবার পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট সোমাবার স্থায়ী সমিতি গঠনে এই মাসের ১৪ তারিখ বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
-ফাইল চিত্র




