বিরাট ও রাহুলের সেঞ্চুরি
সাশ্রয় নিউজ ★ কলম্বো : এশিয়া কাপের ভারত ও পাকিস্তান ম্যাচ গতকাল যেখান থেকে বৃষ্টির জন্য শেষ হয়, আজ সোমবার সেখান থেকেই আবার ম্যাচ শুরু হয়। বাকি ওভারগুলি দাপিয়ে ব্যাট করে ভারতীয় দুই ব্যাটার বিরাট কোহলি ও কেএল রাহুল। দু’জনেই সেঞ্চুরি করেন। ভারতের এই দুই ব্যাটার বাকি ওভারগুলি দাপিয়ে প্রতিহত করেন পাকিস্তানি বোলার ও ফিল্ডারদের। ৫০ ওভারে ভারতের স্কোর ৩৫৬। ভারতীয় সাজঘরে তখন খুশির বাতাবরণ। ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি নিজের ১৩ হাজার রান পূর্ণ করেন। এদিন বিরাটের ৮৪ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। পরপর চার ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরি ক্রিকেট বিশেষজ্ঞদের চোখ ধাঁধিয়ে দেয় তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে চার মাস পরে দুরন্ত কামব্যাক কেএল রাহুলের। ১০০ বল খেলে সেঞ্চুরি রাহুলের। গত আইপিএল-এ চোট পেয়ে দীর্ঘ চার মাস মাঠের বাইরে ছিলেন রাহুল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সবসময়ই আস্থা রেখেছিলেন রাহুলের ওপর। এশিয়া কাপে ফিরে টিম ম্যানেজমেন্ট সহ নিজের দেশকে তিনি সেঞ্চুরি উপহার দিলেন। বিরাট কোহলি ও কেএল রাহুল-এর ঝোড়ো পার্টনারশিপ ভারতীয় ক্রিকেট মহল ও কলম্বোর সাজঘরে উৎসবের মেজাজ তৈরি করবে এটাই-ই স্বাভাবিক।




