Bye Election : সাগরদীঘি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা

SHARE:

সাগরদীঘি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায়, আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে। রাজ্যের সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা ওই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। হঠাৎ তাঁর প্রয়াণে আসনটি শূন্য হয়। উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সাগরদীঘি সহ দেশের আরও ৬ টি বিধানসভা কেন্দ্রে ও ১ টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে উল্লেখ।

জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাগরদীঘি কেন্দ্রের উপনির্বাচনের নোটিফিকেশন দেওয়া হবে ৩১ জানুয়ারি। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারিত, নমিনেশনের স্ক্রুটিনি ৮ ফেব্রুয়ারি, প্রার্থীপদ বাতিলের শেষ দিন ১০ ফেব্রুয়ারি, ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি, ও উপ-নির্বাচনের ফলপ্রকাশ ২ মার্চ, ২০২৩।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন