স্কুটির পেছন ধরে রইলেন বৃদ্ধ
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : এক বৃদ্ধ স্কুটির পেছনের অংশ ধরে ঝুলে রইলেন প্রায় এক কিলোমিটার। বেঙ্গালুরু পুলিশসূত্রে খবর, ওই স্কুটি চালক একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পরে পালানোর চেষ্টা করেন। বৃদ্ধ স্কুটির পেছনের অংশ টেনে ধরে থাকেন। চালকের সেদিকে খেয়াল নেই। সেই পালাতেই ব্যস্ত। পথচারীরা ওই ঘটনা দেখে অবাক হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেঙ্গালুরুর ওই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়।




