Adino Virus : বাড়ছে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ

SHARE:

বাড়ছে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা ও শহরতলির হাসপাতালগুলিতে তুলনায় বেশি জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে রুগীদের আসার খবর পাওয়া যাচ্ছে। চিকিৎসকদের মতে সেইসব উপসর্গের পাশাপাশি শিশুদের ভেতর দেখা যাচ্ছে শ্বাসকষ্ট। নিউমোনিয়া। গত মে মাসে ৯৮ জন শিশুর অ্যাডিনো ভাইরাস টেস্ট হয়, কিন্তু তার ভেতর ৭২ জন শিশুর দেহেই মেলে অ্যাডিনো ভাইরাসের জীবাণু  আবার জুন মাসে ১১৫ জন শিশুর অ্যাডিনো ভাইরাসের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে মিলেছে। উল্লেখ্য, যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি। চিকিৎসকদের মতে অ্যাডিনো ভাইরাস সংক্রমিতদের জ্বর স্থানী হচ্ছে বেশি দিন। 

ছবি : প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন