হরিহরপাড়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : হরিহরপাড়া আব্দুলপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি।

স্থানীয় মানুষজন জানান, বাড়িতে পাকাঘর প্লাস্টারের কাজ ছিল। ঘরের জিনিসপত্র একটি খড়ের চালা ঘরে রেখে ছিলেন আজমত আলি। ওই ঘরটিইতেই আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘরটি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হল পরিবারটি। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়ার থানার পুলিশ আবদুলপুর পৌঁছন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পুলিশ সূত্রে খবর, রান্নাঘর থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তদন্ত চলছে ঘটনার। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনায় শোকস্তব্ধ আজমল আলি-এর পরিবার ও এলাকাবাসীরা।




