Upper Primary : কলকাতায় আপার-প্রাইমারি চাকরিপ্রার্থীদের হামাগুড়ি মিছিল

SHARE:

কলকাতায় আপার-প্রাইমারি চাকরিপ্রার্থীদের হামাগুড়ি মিছিল

সাশ্রয় নিউজ ★ কলকাতা : লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন ওঁরা। কিন্তু ডাক আসেনি ইন্টারভিউয়ের।মাতঙ্গিনী হাজরা মুর্তির পাদদেশে ২৫৯ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আজ শনিবার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে তাঁরা মিছিল করেন। কলকাতার রাজপথে মিছিলে হামাগুড়ি দিতে দেখা যায় চাকরিপ্রার্থীদের। তাঁরা এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য প্রমুখদের ছবিতে কালি মাখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত চাকরিপ্রার্থীরা মিছিল করেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন