Katwa Incident : মা ও শিশুকন্যার ঝুলন্ত দেহ উদ্ধার 

SHARE:

মা ও শিশুকন্যার ঝুলন্ত দেহ উদ্ধার

সাশ্রয় নিউজ ★ কাটোয়া : মা ও শিশুকন্যার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাটোয়ার ইসলামপুর গ্রামে শনিবার বিকেলে উদ্ধার হয় মা ও শিশুকন্যার দেহ। আত্মহত্যা? না খুন? এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। মৃতের  নাম নার্সিনা বিবি (২৩) ও ফার্সিনা খাতুন (৫)। পুলিশ সূত্রে খবর, কাটোয়া থানার ইসলামপুর গ্রামের রসুল সেখ-এর বাড়িতে ভিন্ন দুই জায়গা থেকে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে যান, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস, কাটোয়ার এমডিপিও কৌশিক বসাক, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, রসুল সেখ মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। মৃতার স্বামী পরিযায়ী শ্রমিক। রাজমিস্ত্রীর কাজ করেন কেরলে। শ্বশুর শাশুড়ি ও ননদের সঙ্গে থাকতেন নার্সিনা বিবি  তাঁর দুই সন্তানকে নিয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, নার্সিয়া বিবির ৭ শিশুপুত্র ছোট থেকেই পিসির কাছে থাকত। মেয়েকে নিয়েই থাকতেন নার্সিনা বিবি। প্রতিবেশীরা জানান, শাশুড়ির সঙ্গে মাঝেমাঝেই ঝামেলা লেগে থাকত। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তাঁরাও বুঝতে পারছেন না। কাটোয়া থানা সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠান। উদ্ধার করেন গৃহবধূর মোবাইল ফোনও। পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন