বাতাসে বহিছে প্রেম… : কালনায় বসন্ত উৎসব
সাশ্রয় নিউজ ★ কালনা : ‘বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে’। হ্যাঁ একদম ঠিক ধরেছেন, প্রকৃতি আবির রঙে সেজে উঠেছে। পলাশ, শিমুল তার রক্তিম বসন্তের শুভেচ্ছা পাঠিয়েছে।

মানুষ সেই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাচ্ছে বিভিন্নভাবে। পূর্ব বর্ধমান জেলার কালনা শহর মেতে উঠেছে সেই ফাগুন বাতাসে উদিচি।

উদিচি বসন্তের ভালবাসা আজ কালনার ঐতিহ্যবাহী মন্দির ১০৮ শিব মন্দির থেকে তাদের শুভ সূচনা হচ্ছে সৃজনশীল কর্মের মধ্যে দিয়ে। আজ সারারাত ধরে চলবে তাদের রোড পেন্টিং।

এই শুভ লগ্নে উপস্থিত থাকছেন মাননীয় পশ্চিমবঙ্গ মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার পৌর পিতা আনন্দ দত্ত এছাড়া আরও বহু উজ্জ্বল নক্ষত্র।

বসন্ত উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে ৭ মার্চ সকাল ৬ টা থেকে কালনাবাসীকে রঙে রঙে

রঙিন করে তোলার জন্য। ‘জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকে একে অপরের সুখ দুঃখের শামিল হোক ‘ উদীচি ডাক দিয়েছে সেই আনন্দযজ্ঞে সকলকে শামিল হতে। কালনাবাসীও অপেক্ষায় থাকে এই দিনটার জন্য।
ফিচার ফটো : প্রতীকী




