Mukul Roy : হাসপাতালে চিকিসাধীন মুকুল রায়

SHARE:

হাসপাতালে চিকিসাধীন মুকুল রায়

সাশ্রয় নিউজ ★ কলকাতা : হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়। রবিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মুকুল-এর মাথায় জল জমেছে। আজ সোমবার তাঁর মাথা থেকে জল বের করেন চিকিৎসকরা। এছাড়াও তিনি মধুমেহ ও পার্কিনসন্সে আক্রান্ত। উল্লেখ্য, হাসপাতাল সূত্রে খবর, ভালো আছেন মুকুল। তবে তাঁরা আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান মুকুলকে।

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Mukul Roy : হাসপাতালে চিকিসাধীন মুকুল রায়”

Leave a Comment

আরো পড়ুন