Bomb : বীরভূমে বোমা উদ্ধার

SHARE:

বীরভূমে বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য 

সাশ্রয় নিউজ ★ বীরভূম : বীরভূমে বোমা উদ্ধার। পঞ্চায়ের নির্বাচন আসন্ন। ঠিক আগে থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা প্রশাসনিক মহলকে চিন্তায় ফেলেছে। ইতিমধ্যেই রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি সহ বাম-কংগ্রেস রাজ্যে বোমা ও কোথাও কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে কটাক্ষ করেছেন। বামেদের কথায়, বারুদের ওপর বসে আছে বাংলা। নির্বাচন যত এগিয়ে আসছে, কোনও কোনও রাজনৈতিক দল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। একই সুর বিজেপিরও। আজ বীরভূম জেলার সদাইপুর এলাকার তিনটি গ্রামে পুলিশী অভিযানে তাজা ৫০ টি বোমা উদ্ধারের ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টির হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যেই বোমাগুলি মজুত করা হয় বলে বিশেষ সূত্রে খবর।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন