সাশ্রয় নিউজ :: কোচবিহার :নিশিথ প্রামাণিক-এর বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেক-এর। কেন এই বাড়ি ঘেরাও? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এক যুবক বিএসএফ-এর গুলিতে নিহত হন। ওই রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক-এর বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির অদূরে মঞ্চ বাঁধা হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশীথ প্রামাণিক-এর বাড়ির চার পাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আরও জানা যায়, মন্ত্রীর বাড়ির চারপাশে ১৪৪ ধারা জারি আছে। আজকের এই প্রতিবাদ সভায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিত থাকতে পারেন বলে জানা যায়।



