Mamata Banerjee : ঘাটাল মাষ্টারপ্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার : মমতা

SHARE:

ঘাটাল মাষ্টারপ্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার : মমতা

সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের সভায় আজকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার অনুমোদন দিচ্ছে না দেওয়ায় ঘাটাল মাষ্টারপ্ল্যান বাস্তবায়িত হচ্ছে না। যা ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে এইপ্ল্যান খুবই জরুরি।’ উল্টো দিকে আধার লিঙ্ক ও ১০০ দিনের কাজ বিষয়েও তিনি কেন্দ্রকে একহাত নেন, ‘১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আধার লিঙ্ক না থাকলে ১০০ দিনের কাজের টাকা দেবে না। সাধারণ মানুষ কীভাবে আধার লিঙ্ক করবে?’ রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ বাম-কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ তুলেছে। সিপিআই (এর)-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য শীর্ষ নেতৃত্ব একাধিকবার ভুয়ো জবকার্ড প্রসঙ্গে সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, ‘যোগ্য জবকার্ডধারীদের ১০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে।’ পশ্চিম মেদিনীপুরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর এই মন্তব্য, রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন রাজনৈতিক কূটনৈতিকরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন