Anubrata Mondal : জেলেই সিবিআই-এর জিজ্ঞাসাবাদ অনুব্রতকে

SHARE:

জেলেই সিবিআই-এর জিজ্ঞাসাবাদ অনুব্রতকে

সাশ্রয় নিউজ ★ আসানসোল : আসানসোল জেলেই সিবিআই-এর জিজ্ঞাসাবাদ অনুব্রতকে। আগামীকাল গরুপাচার মামলায় বন্দী অনুব্রত মণ্ডল-এর ১৪ দিনের জেল হেফাজত শেষ হচ্ছে। আগামীকালই অনুব্রতকে আদালতে তোলা হবে। আদালতে তোলার আগেই আসানসোল জেলে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। বিশেষ সূত্রে খবর যে, সিবিআই আধিকারিকরা সমবায় ব্যাঙ্কে পাওয়া ৩৩০ টি ড্যামি অ্যাকাউন্ট নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন। উল্লেখ্য যে, তৃণমূল সূত্রের খবর, গরুপাচার মামলায়  জেলবন্দী হওয়ার পর খুব নীরবে রাজ্য নেতৃত্বের কাছে ব্রাত্য হয়ে উঠছেন কেষ্ট। কারণ দুর্নীতির অভিযোগে রাজ্যের একাধিক নেতা ও মন্ত্রী জেলবন্দী। সেখান থেকে দলের ভাবমূর্তি পুনঃ প্রতিষ্ঠার দিকেই নজর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন