MLA June Malia : দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি

SHARE:

দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি

সাশ্রয় নিউজ ★ হাওড়া : দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি। ১৬ নম্বর জাতীয় সড়কে বুধবার দুর্ঘটনার কবলে পড়েন মেদিনীপুরের এম এল এ-এর গাড়ি। স্থানীয় সূত্রে খবর, একটি হনুমান তাঁর গাড়ির সামনে চলে আসে বলে বিশেষ সূত্রে জানা যায়। হনুমানের প্রাণরক্ষা করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ও একটি ডিভাইডারে তীব্রভাবে ধাক্কা মারে। ওই সময় অভিনেত্রী তথা মেদিনীপুরের বিধায়ক জুন গাড়িতেই ছিলেন। তবে তিনি অক্ষত আছেন। গাড়িটি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। জোড়াকলতলার ওই ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে জুন মালিয়া নিজ বিধানসভা এলাকার উদ্দেশ্যে রওনা দেন বলে জানা যায়। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মেদিনীপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যোগ দেবেন এম এল এ জুন মালিয়া। বুধবার বিধানসভার অধিবেশন শেষ করেই তিনি নিজ বিধানসভা এলাকায় যাওয়ার জন্য বেরিয়ে যান বলে দলীয় সূত্রে জানা যায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন