ত্রিপুরায় ভোট গ্রহণ শুরু, ভোটারদের ভেতর ভোটদানে উৎসাহ লক্ষ্যণীয়
সাশ্রয় নিউজ ★ আগরতলা : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মোট ৬০ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোটারদের উৎসাহ লক্ষ্যণীয়। আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থায় ভোটগ্রহণ পর্বগুলি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। এবারে ত্রিপুরা বিধানসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৩,৩৩৭ টি। রাজ্য নির্বাচন কমিশন ১,১০০ বুথকেই ‘স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করে। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর ২৫ হাজার জওয়ান, অফিসার ও রাজ্য পুলিশ-এর ৩১ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানান, রাজ্য নির্বাচন কমিশনার জিকে দিনাকরণ। তিনি আরও জানান, ‘ভোটগ্রহণ চলাকালীন সীমান্তবর্তী এলাকাগুলি বহিরাগতদের প্রবেশ রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে রাখা হয়েছে।’ আগরতলা শহরে ভোট দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘‘ভালো লাগছে। আমি সকল ভোটারকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।’’ মুখ্যমন্ত্রী আরও জানান, ‘‘আমি সকালে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থণা করে ঘর থেকে বেরিয়েছি। দেখবেন মানুষ ভোট দিতে এসেছে। আমি নিশ্চিত যে এখানে বিজেপি আবার সরকার গঠন করবে।’’




1 thought on “Tripura Assembly Election 2023 : ত্রিপুরায় ভোট গ্রহণ শুরু, ভোটারদের ভেতর ভোটদানে উৎসাহ ললক্ষ্যণীয়”
Your article helped me a lot, is there any more related content? Thanks!