বিধানসভায় ভুয়ো বিধায়ক, ঢুকলেন কী করে?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ বিধানসভায় এক অপরিচিত ব্যক্তি নিজেকে বিধায়ক বলে পরিচয় দেন। বাজেট অধিবেশন শুরুর আগে ওই বছর তেষট্টির ব্যক্তি ২ নম্বর গেটের লবি অব্দি চলে যান বলে উল্লেখ। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, কীভাবে কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিধানসভায় প্রবেশ করলেন? তাহলে কী নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনিক গলদ ছিল? থানার নিরাপত্তা রক্ষীরা যদিও জিজ্ঞাসাবাদ করার সময়, ওই অজ্ঞাত ব্যক্তি নিজেকে বিধায়ক বলে পরিচয় দেন বলে সূত্রের খবর। পরে ওই ব্যক্তিকে হেয়ারস্ট্রিট থানার পুলিশ আটক করে। এবং পুলিশসূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কী উদ্দেশ্যে তিনি বিধানসভায় ঢুকেছিলেন!


