ED : মানিকের ছেলের নামে লুক আউট নোটিশ ইডির

SHARE:

মানিকের ছেলের নামে লুক আউট নোটিশ ইডির

সাশ্রয় নিউজ ★ কলকাতা : SSC দূর্ণীতিকাণ্ডে জেল হেফাজতে রয়েছেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাপর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। দূর্ণীতিকাণ্ডে নাম জড়ায় মানিক পুত্র সৌভিক ভট্টাচার্য-এর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় প্রথম লুকআউট নোটিশ জারি করল। ইতিমধ্যে ইডি দপ্তর অভিবাসন দপ্তর ও এয়ারপোর্ট অথোরিটি অফ ইণ্ডিয়ার কাছে মানিক পুত্র সৌভিক ভট্টাচার্য-এর পাসপোর্ট-এর তথ্য ও ছবি পাঠিয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও সূত্র মারফৎ আরও জানা যায় যে, তাঁরা অভিবাসন দপ্তর ও এয়ারপোর্ট অথোরিটি অফ ইণ্ডিয়াকে সৌভিক ভট্টাচার্য-এর ওপর নিয়োগ দুর্নীতি মামলায় কী কী অভিযোগ সম্পর্কে জ্ঞাত করেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন