West Bengal news : সিঙ্গল বেঞ্চকে চ্যালেঞ্জ চাকরিচ্যুত গ্রুপ-ডি মামলাকারীদের, গেলেন ডিভিশন বেঞ্চ-এ

SHARE:

সিঙ্গল বেঞ্চকে চ্যালেঞ্জ চাকরিচ্যুত গ্রুপ-ডি মামলাকারীদের, গেলেন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সম্প্রতি হাইকোর্ট-এর নির্দেশে ১৯১১ জন গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল হয়। ১০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট-এর ওই রায়কে শিক্ষা স্বচ্ছতা ও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনে খুশির জোয়ার আসে কিছুটা। হাই কোর্ট-এর ওই রায়কে স্বাগত জানান, রাজ্যের শিক্ষিত সমাজ। কিন্তু চাকরিচ্যুত ১৯১১ জন কর্মীদের ভেতর কয়েকজন কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন। এবং তাঁরা ডিভিশন বেঞ্চে মামলা করেছেন। তাঁদের কথায়, ৫ বছর চাকরি করেছি। বিদ্যালয়ে নিজের শ্রম দিয়েছি। কেন ফেরত দেব বেতন?’ রাজনৈতিক বিশ্লেষকদের মত, দেখা যাক, এখন ডিভিশন বেঞ্চ এ মামলায় কী রায় দান করেন!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন