Sagardighi By-Poll : সাগরদীঘি উপ-নির্বাচনে সব কটি আসনে কেন্দ্রীয় বাহিনী 

SHARE:

Sagardighi By-Poll : সাগরদীঘি উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন পেশ 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সাগরদীঘি বিধানসভা আসনটি ফাঁকা হয় ওই কেন্দ্রর বিধায়ক সুব্রত সাহা-এর আকস্মিক মৃত্যুতে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো সমস্ত রাজনৈতিক দল উপনির্বাচনের জন্য প্রস্তুতির নিয়েছে। প্রচাভিযানও শুরু করেছে দলগুলি। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩ জন অবজার্ভার থাকবেন ওই নির্বাচনে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ২৪৬টি বুথে ভোট গ্রহণ হবে। এই মাসের ১২ তারিখই কেন্দ্রীয় বাহিনী পৌঁছাবে সাগরদীঘি। অন্যদিকে সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে আজ বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র পেশ করেছেন। এই মাসের ২৭ তারিখ ওই কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে কোমর বেঁধে নির্বাচন ময়দানে শাসক বিরোধী সকলেই।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন