দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়
সাশ্রয় নিউজ ★ সাঁকরাইল : দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। আজ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে জলে ডুবে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী। নাম সৌমিত্র জানা (১৭)। অপরজন সুব্রত জানা (২০)। তিনি স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় বাসিন্দারা জানান, একই বাড়ির তিনজন দূর্গাহুডি পার্কে বেড়াতে গিয়েছিলেন। মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর সৌমিত্র স্নান করতে নামে পুকুরে। স্নানে নামার পরেই তলিয়ে যেতে থাকেন ওই কিশোর। সাহায্যের জন্য চিৎকার করেন। দ্বিতীয় বর্ষের ছাত্র সুব্রত জানা ভাইকে বাঁচাতে ঝাঁপ দেন পুকুরে। ওপর জন দুইজনকে জলে ডুবে যেতে দেখে স্থানীয় মানুষজনদের খবর দেন। এলাকার মানুষ তল্লাশি করেন পুকুরে। খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীরর সদস্যরা ঘটনা স্থলে এসে তল্লাশি অভিযান আরও জোরালো করেন। ডুবরি ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় প্রায় দুজনকে উদ্ধার করা সম্ভব হয় বলে উল্লেখ। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। এই জোড়া মৃত্যুর ঘটনায় তীব্র শোক জকুয়া এলাকায়।



